Friday, 24 July 2015

চট্টগ্রামে ‘ছুঁয়ে দিলে মন’

গেল এপ্রিলে প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছিলো নাট্যনির্মাতা শিহাব শাহীনের প্রথম চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’।


কিন্তু দর্শকদের চাহিদার প্রেক্ষিতে প্রেক্ষাগৃহের বাইরে বিভিন্ন মিলনায়তনে ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়। তারই অংশ হিসেবে এবার চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে দুইদিন ব্যাপী ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আগামী ২৯ ও ৩০ জুলাই জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম প্রাঙ্গনে ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি প্রদর্শীত হবে। প্রতিদিনি সকাল ১১টা, বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টায় তিনটি করে শো অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের বিশদ বাংলা, বাতিঘর, কারেন্ট বুক সেন্টার, শিল্পকলা একাডেমি প্রাঙ্গনসহ প্রদর্শনীর পূর্বে হল কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করা যাবে।

শিহাব শাহীন পরিচালনায় ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন আরেফিন শুভ ও জাকিয়া বারি মম। এছাড়াও রয়েছেন ইরেশ যাকের, মিশা সওদাগর, আলীরাজ, আনন্দ খালেদ, নওশাবা খান, সুষমা সরকার, মাহবুবুজ্জামান প্রমুখ।

মৌসুমি হামিদের অগ্নি পরীক্ষা

ছোটপর্দার অনেক অভিনেত্রী বড়পর্দায় অর্থাৎ সিনেমাতে অভিনয় করে টিকতে পারেননি। অনেকেই শত চেষ্টা করে রুপালী পর্দার দর্শকদের মনে আশার সঞ্চার যোগাতেও ব্যর্থ হন।
তবে এবার ছোটপর্দার গন্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে আগামী ৭ আগষ্ট রূপালী পর্দায় অভিষেক হতে যাচ্ছে লাক্সতারকা, সময়ের আলোচিত অভিনেত্রী মৌসুমি হামিদের।

সাফিউদ্দিন সাফি পরিচালিত 'ব্ল্যাক মানি' ছবিতে মৌসুমির বিপরীতে সাইমন সাদিক। ছবিটি ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র ও বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি থেকে মুক্তির জন্য অনুমোদন পেয়েছে। মৌসুমী ছাড়াও এতে আরো অভিনয় করেছেন কেয়া, সাদেক বাচ্চু, শশী, আফজাল শরীফ ও মিশা সওদাগর।



এ প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, 'এ ছবিতে আমি নিজেকে যথাযথভাবে উপস্থাপনের শতভাগ চেষ্টা করেছি। আশা করি, ভালো কিছু হবে।' তিনি আরো বলেন, 'চলচ্চিত্রেই স্থায়ী হওয়ার স্বপ্ন নিয়ে মিডিয়ায় এসেছি। তাই ছবিটি আমার স্বপ্ন পূরণে বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করছি।'

এদিকে একই মাসের ১৪ আগস্ট অনন্য মামুনের 'ব্ল্যাক মেইল' ছবিটিও মুক্তি পাচ্ছে বলে জানা যায়। ছবিতে মৌসুমী হামিদ ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ববি, মিশা সওদাগরসহ অনেকে।

ছবিটি নিয়ে মৌসুমী বলেন, 'এ ছবিতে চমক থাকবে। তাছাড়া গল্পের ভ্যারিয়েশন তো রয়েছেই।' তিনি আরও বলেন,'একই মাসে পরপর আমার দুটো ছবি মুক্তি পাচ্ছে। এটা অনেক বড় পাওয়া তাছাড়া আমার বিশ্বাস আমি দর্শকদের মনে ঠাই পাবো এ দুটো ছবির মাধ্যমে।'

এছাড়া, মৌসুমির হাতে 'শোধ প্রতিশোধ' ছাড়া অন্য ছবিগুলোর মধ্যে রয়েছে প্রশান্ত অধিকারীর 'হাডসনের বন্দুক', আবু শাহেদ ইমনের 'জালালের গল্প', সাফিউদ্দীন সাফির 'পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২', হাসান ফুয়াদের 'লুকোচুরি প্রেম', মাসুম পারভেজ রুবেলের 'মিশন সিক্স' এবং শামীম আহমেদ রনির 'মেন্টাল'। তা ছাড়া তার অভিনীত অনিমেষ আইচের 'না মানুষ' ছবিটির শুটিং দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।
- See more at: http://www.binodon69.com/bn/article/19438/#sthash.2do4WLST.dpuf

শীর্ষস্থান ধরে রাখলেন শাকিব খান

এবারের ঈদেও বড় সাফল্য পেয়ে শীর্ষস্থানটি নিজের দখলেই রেখে দিলেন নাম্বার ওয়ান নায়ক শাকিব খান।



ঈদে তার অভিনীত ‘লাভ ম্যারেজ’ ছবিটি রেকর্ডসংখ্যক ১২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে প্রথম দিন থেকেই দারুণ ব্যবসা করছে। শুধু তাই নয়, দর্শক শাকিব খানের অভিনয়ে মুগ্ধ হয়ে বারবার প্রেক্ষাগৃহে ছুটে যাচ্ছেন বলে ছবির প্রযোজনা সংস্থা হার্টবিট প্রোডাকশন সূত্রে জানা গেছে। শাহিন-সুমন পরিচালিত ‘লাভ ম্যারেজ’ ছবিটি নির্মাণ হয়েছে তাপসী ঠাকুরের প্রযোজনায়। ছবিটি নিয়ে কঠিন একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছিলেন শাকিব খান। ঈদের আগে ‘দুই পৃথিবী’ ছবির ব্যর্থতা এবং ঈদের পূর্ব মুহূর্তে ‘আরো ভালবাসবো তোমায়’ ছবিটি মুক্তি থেকে পিছিয়ে যাওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন শাকিব খানের চাহিদা কমে গেছে। কিন্তু মেধা আর যোগ্যতা দিয়ে তিনি প্রমাণ করলেন এখনও শাকিব ‘ওয়ান অ্যান্ড অনলি’। দর্শক শাকিব খানের টানেই প্রেক্ষাগৃহে ছুটে গেছেন। দর্শকদের প্রেক্ষাগৃহে টানার জন্য চরিত্রানুযায়ী অভিনয় করার পাশাপাশি ছবি মুক্তির আগে যখন যেটা প্রয়োজন সেটা করেছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেছেন, চ্যানেলগুলোর ডাকে সাড়া দিয়েছেন, এমনকি সিনেমাপাড়া বলে খ্যাত কাকরাইলে হার্টবিট প্রোডাকশনে বসে চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং বুকিং এজেন্টদের সঙ্গে ইফতার করেছেন। হাসিমুখে প্রতিনিধি, পিয়নসহ সবার সঙ্গে ছবি তুলেছেন। সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়েছেন। শাকিব খান হার্টবিট প্রোডাকশনে আসায় ‘লাভ ম্যারেজ’ ছবিটি আরও চাঙ্গা হয়ে ওঠে। শেষ পর্যন্ত রেকর্ডসংখ্যক ১২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে তার অবস্থান সুসংহত করে দেয়। আর প্রথমদিন থেকেই ছবির সাফল্য শাকিব খানকে অপ্রতিদ্বন্দ্বী করে রেখেছে। এখন পর্যন্ত যে তার কোন বিকল্প তৈরি হয়নি, ‘লাভ ম্যারেজ’ তা নতুন করে প্রমাণ রাখলো। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, সবই আল্লাহর রহমত। নির্মাতাদের বিশ্বাস আর দর্শকদের ভালবাসা। এ তিনটি কারণেই আমি আজ শাকিব খান। তিনি বলেন, সাফল্য কার না ভাল লাগে। আমারও লাগছে। এবারের ঈদেও শীর্ষস্থানটি ধরে রাখতে পেরে আমি আনন্দিত। দর্শকদের কাছে কৃতজ্ঞ। আমি আরও ভাল কিছু কাজ করতে চাই। আরও বেশি করে দর্শকদের ভালবাসা পেতে চাই। আমার বিশ্বাস তা আমি পাবো।